1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

আগামীকাল যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে প্রথম ধাপে দেশে ফিরছেন ১৩৫ বাংলাদেশি

  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৭৯ Time View
যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে প্রথম ধাপে দেশে ফিরছেন ১৩৫ বাংলাদেশি। আগামীকাল সোমবার (০৮ মে) সকালে তারা ঢাকা পৌঁছাবেন।
সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে আজ রবিবার রাতে তারা জেদ্দা থেকে ঢাকা রওনা হবেন।
দূতাবাস জানায়, আজ রবিবার সৌদি এয়ারফোর্সের একটি ফ্লাইটে ৩৫ জন ও আরেকটি ফ্লাইটে ২৫ জনসহ মোট ৬০ ব্যক্তিকে সুদানের বন্দরনগরী পোর্ট সুদান থেকে জেদ্দা নিয়ে আসা হয়েছে। আরও একটি ফ্লাইটে প্রায় ৬৫ ব্যক্তিকে আজই জেদ্দা নিয়ে আসার কথা রয়েছে। এর আগে প্রায় ১০ ব্যক্তি সৌদি জাহাজযোগে পোর্ট সুদান থেকে জেদ্দা পৌঁছান।
কূটনৈতিক সূত্রে জানা যায়, ১৩৫ জনের মধ্যে ১৭ জন নারী ১১ জন শিশু ও অন্তত ৮ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।
রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বলছে, সুদানে প্রায় এক হাজার পাঁচশ বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে যারা দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। এ ব্যাপারে সৌদির বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট সব প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানায় দূতাবাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews