1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

চীন থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে পদ্মা রেল সেতু প্রকল্পের ১৫টি ব্রডগেজ রেল কোচ

  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৭১ Time View

চীন থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে পদ্মা রেল সেতু প্রকল্পের আওতায় আরও ১৫টি ব্রডগেজ রেল কোচ। শনিবার সন্ধ্যায় এসব রেল কোচ জাহাজ থেকে নামানোর প্রক্রিয়া শেষ হয়।

রেলওয়ে প্রকল্প পরিচালক ফকির মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সন্ধ্যা নাগাদ সবকটি কোচ জাহাজ থেকে খালাস হয়। কোচগুলো হালিশহরে রেলওয়ের চিটাগং গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) রাখা হবে। এরপর সিজিপিওয়াই থেকে এসব কোচ বিশেষ নিরাপত্তায় ঢাকায় পাঠানো হবে।

রেল কর্তৃপক্ষ বলছে, আগামী বছর জুনে পদ্মা সেতু দিয়ে রেল চলাচল শুরুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। পদ্মা সেতু ও এর দুই প্রান্তে রেললাইন নির্মাণের কাজ শুরু হয় ২০১৮ সালে। প্রকল্প নেওয়া হয়েছিল ২০১৬ সালে। এ প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত।

জানা গেছে, পদ্মা সেতু সংযোগ প্রকল্পের জন্য এখন পর্যন্ত ৮০টি কোচ সরবরাহ করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান চীনের সিআরইসি তাংশান কোম্পানি লিমিটেড। সেগুলো সৈয়দপুরে চলাচলের জন্য প্রস্তুত করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, পদ্মা রেলসেতু প্রকল্পের নতুন কোচগুলো গতকাল বন্দরে এসেছে। রাতেই সেগুলো নামানো শুরু হয়। আজ সন্ধ্যায় এ কাজ শেষ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews