1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

ভোমরা বন্দরে পেঁয়াজবোঝাই অর্ধশত ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৬০ Time View

আমদানি বন্ধ থাকায় গত কয়েক মাস সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কোনো ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেনি। তবে নতুন করে আমদানির খবরে ভোমরা বন্দরের ওপারে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে পেঁয়াজবোঝাই অর্ধশত ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। অনুমতি পেলেই ট্রাক গুলো দেশে ঢুকবে।

ভোমরা বন্দরের কাস্টমস কর্মকর্তারা বলছেন, রোববার বিকেল পর্যন্ত পেঁয়াজ আমদানির বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসেনি।

ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মন্টু বিশ্বাস বলেন, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হতে পারে এমন খবরে ভারতীয় ব্যবসায়ীরা আগাম প্রস্তুতি নিচ্ছেন। এরইমধ্যে ঘোজাডাঙ্গা বন্দরে ৫০টিরও বেশি পেঁয়াজবোঝাই ট্রাক অবস্থান করছে। এছাড়া আরও অনেক পেঁয়াজবাহী ট্রাক বন্দরের পথে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, পেঁয়াজ আমদানির জন্য সরকারি অনুমতি মেলার পরও এলসি প্রক্রিয়াসহ অন্য কার্যক্রম সম্পন্ন করতে ১০ থেকে ১২ দিন সময় লাগবে। এছাড়া যেসব পেঁয়াজ আগে এলসি করা হয়েছে সেগুলো আসতেও সময় লাগবে। অতি উৎসাহী হয়ে অনেক ব্যবসায়ী অগ্রিম পেঁয়াজ আমদানির প্রস্তুতি নিচ্ছেন।

ভোমরা বন্দরের পেঁয়াজ আমদানিকারক মো. মোহসিন বলেন, ভারতের বাজারে বর্তমানে পেঁয়াজের দাম ১৫ থেকে ১৬ রুপি। বাংলাদেশে এসব পেঁয়াজ আমদানি হয়ে আসলে পাইকারি ২১ থেকে ২২ টাকায় বিক্রি হতে পারে। তবে এবার ডলার মূল্য, পরিবহন খরচ হিসাব করে দাম নির্ধারণ হবে। দেশের বাজারে এসব পেঁয়াজ পৌঁছালে দাম কমতে শুরু করবে।

ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বলেন, মন্ত্রণালয় থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে রোববার বিকেল পর্যন্ত কোনো নির্দেশনা বা আইপি আসেনি। নির্দেশনা পেলে ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews