1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি হজ এজেন্সির দুইজন সৌদি আরবে আটক হয়েছেন

  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১৯৩ Time View

বাংলাদেশি হজ এজেন্সির দুইজন সৌদি আরবে আটক হয়েছেন। এরা দুজন পিতা পুত্র বলে জানা গেলেও নাম পরিচয় জানা যায়নি। নির্ধারিত পরিমাণের বেশি রিয়াল বহনের দায়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় ৮২৩ জন হজযাত্রীর সৌদিতে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম শুক্রবার (২৬ মে) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হাব এই সমস্যা সমাধানে কাজ করছে।

হাব সভাপতি আরও জানান, ওই দুজনের সঙ্গে তিনটি এজেন্সি হজযাত্রীদের সৌদি আরবে পাঠানোর জন্য কাজ করছিল। উল্লিখিত তিনটি এজেন্সির ৮২৩ জন হজযাত্রীর ১ জুন সৌদি আরবের টিকিট কনফার্ম করা আছে। তবে সৌদি আরবে তারা আটক হওয়ায় সেখানকার প্রস্তুতিমূলক কাজে সমস্যা দেখা দিয়েছে। এ অবস্থায় ৮২৩ জন হজযাত্রীর বিমান টিকিট সংগ্রহের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানসহ ফ্লাইটের তারিখ ১০ দিন পিছিয়ে দেয়ার জন্য বলা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুন (৯ জিলহজ)। বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে যাত্রা শুরু হয় ২১ মে। হজ শেষে সৌদি আরবে থেকে শেষ ফ্লাইট ছাড়বে ২২ জুন।

এ বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনের জন্য সৌদি আরবে যাচ্ছেন। এর মধ্যে মোট যাত্রীর অর্ধেক ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান। বাকি হজযাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাই নাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews