1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেনীয়দের বহুল প্রতীক্ষিত আক্রমণ শুরু হয়েছে

  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৬৭ Time View

রুশ সেনাদের হটিয়ে দিতে যে কোনো সময় পাল্টা আক্রমণ শুরু করবে ইউক্রেন— কয়েকদিন ধরে শোনা যাচ্ছে এমন গুঞ্জন। ধারণা করা হচ্ছে, ইউক্রেনীয়দের সেই বহুল প্রতীক্ষিত আক্রমণ শুরু হয়েছে। দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মাইয়ার সোমবার (৫ জুন) জানিয়েছেন, কিছু দিকে তাদের সেনারা আক্রমণাত্মক অভিযান শুরু করছেন।

এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার দাবি করেছিল, দোনেৎস্কে ইউক্রেনের সেনারা বড় হামলা চালিয়েছিল। কিন্তু তাদের সেই হামলা নস্যাৎ করে দেয়া হয়েছে। এরপরই ইউক্রেনীয় মন্ত্রী জানালেন, তাদের সেনারা কিছু দিকে হামলা শুরু করেছে।

এ ব্যাপারে মন্ত্রী হান্না মাইয়ার বলেছেন, এখন কী হচ্ছে? ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি আমাদের যে প্রতিরক্ষা অভিযান শুরু হয়েছিল সেটি চলছে।

এই অভিযানে পাল্টা আক্রমণসহ সব রয়েছে। অতএব আমরা কিছু এলাকায় আক্রমণাত্মক অভিযানের দিকে যাচ্ছি।

বিশেষ করে বাখমুতের দিকে। এটি যুদ্ধের মূলকেন্দ্রে রয়েছে। আমরা এখানে একটি বিস্তৃত সম্মুখভাগ দিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা সফল। আমরা সেখানে এগিয়ে আছি। শত্রুরা (রুশ বাহিনী) রক্ষণাত্মক ভঙ্গিতে আছে এবং নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে।

তিনি আরও বলেছেন, দক্ষিণ দিকেও শত্রুরা রক্ষণাত্মক ভঙ্গিতে আছে। গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো নিয়ে লড়াই চলছে।

এছাড়া রাশিয়া দোনেৎস্কে ইউক্রেনীয় সেনাদের যে পাল্টা আক্রমণের দাবি জানিয়েছে, সেটি সঠিক নয় বলে জানিয়েছেন ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী। তার দাবি, বাখমুতে রুশ সেনারা মার খাচ্ছে। আর এ বিষয়টি থেকে সাধারণ মানুষের নজর সরাতে দোনেৎস্কে ইউক্রেনীয়দের হামলা ও ২৫০ সেনা নিহত হওয়ার কথা বলছে রাশিয়া।

এদিকে ইউক্রেন আগেই জানিয়েছিল, পাল্টা আক্রমণ শুরুর আগে তারা কোনো ঘোষণা দেবে না। হঠাৎ করেই তাদের অভিযান শুরু হবে। সূত্র: দ্য গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews