1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

বাংলাদেশকে আর কেউ আবার অন্ধকার যুগে নিয়ে যেতে পারবে না

  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৬০ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আজ আশাবাদী বাংলাদেশকে আর কেউ পেছনে টেনে নিয়ে যেতে পারবে না। আবার অন্ধকার যুগে নিয়ে যেতে পারবে না। গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই এদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

রবিবার (১১ জুন) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে মাধ্যমিক থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০০৮ সালে নির্বাচনের সময় ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দেয়া হয়েছিল, তারপর ক্ষমতায় আসার পর উদ্যোগ নেয়া হয়। আজকে কিন্তু আমরা সেই কাজ করতে সফল হয়েছি; আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। কারণ আধুনিক প্রযুক্তির সঙ্গে আমরা যদি তাল মিলিয়ে চলতে না পারি, তাহলে চলব কীভাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আজ আশাবাদী বাংলাদেশকে আর কেউ পেছনে টেনে নিয়ে যেতে পারবে না। আবার অন্ধকার যুগে নিয়ে যেতে পারবে না। গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই এদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

রবিবার (১১ জুন) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে মাধ্যমিক থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।তি

নি বলেন, ২০০৮ সালে নির্বাচনের সময় ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দেয়া হয়েছিল, তারপর ক্ষমতায় আসার পর উদ্যোগ নেয়া হয়। আজকে কিন্তু আমরা সেই কাজ করতে সফল হয়েছি; আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। কারণ আধুনিক প্রযুক্তির সঙ্গে আমরা যদি তাল মিলিয়ে চলতে না পারি, তাহলে চলব কীভাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আজকে ডিজিটাল বাংলাদেশ করেছিলাম বলেই মহামারি করোনা মোকাবিলা করা সহজ হয়েছে। এমন কি স্কুল-কলেজ যখন সব বন্ধ রাখা হয়, তখন অনলাইনে বিশ্ব মহামারি করোনার মধ্যে ‘আমার ঘর আমার স্কুল’ এ নীতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়া হয়। আজকে আমাদের ছেলেমেয়েরা মেধা বিকাশের সুযোগ পেয়েছে। তাদের মধ্যে উদ্ভাবনী যে শক্তিটা আছে সেটা প্রকাশিত হচ্ছে। আজ তারা যে বক্তব্য দিয়েছে, শুনে আমার মন ভরে গেছে।

বিএনপি শাসনামলের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপির সময় ক্যাম্পাসে ছিল সেশনজট, অস্ত্রের ঝনঝনানি। বোমা গুলির শব্দ না শুনে ছাত্র-ছাত্রীরা ঘুমাতে পারতো না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শিক্ষাঙ্গনে আর এমন অবস্থা নাই।

এর আগে, মাধ্যমিক থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মাধ্যমিক থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফির জি টু পি পদ্ধতিতে উপবৃত্তির টাকা দেয়া হলো৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ৫২ লাখ ১৪ হাজার ৬৫০ শিক্ষার্থীকে ১ হাজার ১২০ কোটি ৪৫ লাখ ৯ হাজার ৫৬০ টাকা অনলাইন মাধ্যমে অভিভাবকদের অ্যাকাউন্টে দেয়া হয়েছে। স্নাতক পর্যায়ে ১ লাখ ৪৫ হাজার ৯৮৯ শিক্ষার্থীকে দেয়া হয়েছে ৭৯ কোটি ৪৭ লাখ ৬১ হাজার ৫৬০ টাকা। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৩ জাতীয় পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সেরা ১৫ শিক্ষার্থীর হাতে পদক তুলে দেয়া হয়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন মোট ২২ কৃতি শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews