1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

১৩ জেলায় পুলিশ সুপারকে বদলি করা হয়েছে

  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৬৮ Time View

বাংলাদেশ পুলিশ বাহিনীতে বড় রদবদল হয়েছে। ১৩ জেলায় পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এছাড়া সাতজন ডিআইজি পদেও রদবদল হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

উপসচিব সিরাজাম মুনিরা সাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী রংপুর মহানগরীর ডিআইজি নুরে আলম মিনাকে চট্টগ্রাম রেঞ্জে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেনকে পুলিশ অধিদপ্তরে, অ্যান্টিটেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ রেজাউল হায়দারকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে, পুলিশের বিশেষ শাখার ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজকে ঢাকার শিল্পাঞ্চল পুলিশে, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ডিআইজি সালেহ্ মোহাম্মদ তানভীরকে পুলিশের বিশেষ শাখায় এবং শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি জিহাদুল কবিরকে ম্যাস র‌্যাপিড ট্রানজিট, মেট্রো রেলে বদলি করা হয়েছে।

এদিকে নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদী জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারী জেলায়, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে নওগাঁ জেলায়, বিশেষ শাখা ঢাকার পুলিশ সুপার মোনালিসা বেগমকে শেরপুর জেলায়, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুর জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আল বেলী আফিফাকে গোপালগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

এছাড়া এন্টি টেরোরিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানকে মন্সীগঞ্জ জেলায়, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিবকে কুষ্টিয়া জেলায়, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর, ঢাকার পুলিশ সুপার মো. ছাইদুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানকে খুলনা জেলায়, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-১ ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুর জেলায়, এন্টি টেরোরিজম ইউনিট, ঢাকার (পুলিশ অধিদপ্তরের রিপোর্টকৃত) পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানকে ভোলা জেলায় এবং মাদারীপুর অঞ্চল হাইওয়ে পুলিশ সুপার (গাজীপুর মহানগর পুলিশ, গাজীপুরে বদলির আদেশপ্রাপ্ত) মো. মাহাবুবুল আলমকে শরীয়তপুর জেলায় বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews