1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৬৬ Time View

মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকদের সাথে আলাপ করে জানা গেছে, গতকাল রাতে অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের সকল সদস্য সাবেক প্রধানমন্ত্রীকে দেখেন এবং তার বিভিন্ন পরীক্ষার রিপোর্টসমূহ পর্যালোচনা করে ব্যবস্থাপত্র দিয়েছেন। বুধবার বিকালে আবারও বৈঠকে বসবে মেডিকেল বোর্ড।

চিকিৎসকরা জানান, গতকাল রাত্রে মেডিকেল বোর্ডের সকল সদস্যরা মিটিং করে বিএনপি চেয়ারপারসনের রিপোর্টগুলো পর্যালোচনা করেছে। বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন বর্তমানে যে চিকিৎসা চলছে সেটা চালাবে এবং কিছু নতুন ঔষধপত্র সংযোগ করেছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে আছেন। বোর্ডের সদস্যরা সার্বক্ষনিকভাবে উনার শারীরিক অবস্থা পর্যবেক্ষন করছেন এবং প্রয়োজনীয় যেসব চিকিৎসা দরকার হচ্ছে সেটা উনারা ব্যবস্থা করছেন টাইম-টু-টাইম উনার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে।

‘উনার শারীরিক অবস্থা ভর্তি যেদিন হয়েছেন ওইদিনের ন্যায় এখন পর্যন্ত স্থিতিশীল আছে।’

তিনি জানান, মেডিকেল বোর্ডে বৈঠকে সভায় লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবায়েদা রহমান ও দেশের বাইরের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও পার্টিসিপেট করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমানের সহধর্মিনী সার্মিলা রহমান সিঁথি সার্বক্ষনিক ম্যাডামের স্বাস্থ্যের খোঁজ-খবর রাখছেন বলে জানান অধ্যাপক জাহিদ।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন ৭৮ বছর বয়েসী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

গত সোমবার রাতে গুলশানের বাসা ‘ফিরোজা‘য় হঠাত অসুস্থ’ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews