1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

গ্রিস উপকূলে নৌকাডুবি: অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জনের দাঁড়িয়েছে

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৩৯ Time View

গ্রিসের দক্ষিণ উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জনের দাঁড়িয়েছে। গতকাল বুধবার এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে আরও প্রায় ১০০ জনকে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, যাত্রীদের বেশিরভাগই ২০ বছর বয়সী। তারা সবাই পুরুষ। বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, জাহাজটিতে ৫শ থেকে ৭শ যাত্রী ছিল। আর তারা লিবিয়া থেকে ইতালি যাচ্ছিল।

ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ গ্রিসের উপকূলীয় শহর পাইলোসের প্রায় ৫০ মাইল (৮০ কিমি) দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটিকে প্রথম দেখতে পায়।

এর কয়েক ঘণ্টা পরেই জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে গ্রিসের কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে। তবে প্রচণ্ড বাতাসের কারণে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হয়। ছটি কোস্টগার্ড জাহাজ, একটি নৌবাহিনীর ফ্রিগেট, একটি সামরিক যান ও একটি বিমানবাহিনীর হেলিকপ্টারসহ বেশ কয়েকটি বেসরকারি জাহাজ নিখোঁজদের সন্ধানে এ অভিযানে অংশ নেয়।

জাহাজে থাকা অভিবাসীদের পরিচয় জানা জানা যায়নি। জীবিত উদ্ধার হওয়া অভিবাসীদের গ্রিসের কালামাতা শহরের একটি হাসপাতালে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews