1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

আফগানিস্তানকে ৬৬২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৭৮ Time View

৮০ ওভার শেষে আফগানিস্তান যখন নতুন বল নিবে এমন সময়ে ইনিংস ঘোষণা করে দিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। প্রথম ইনিংসের ২৩৬ রান লিডের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রান মিলিয়ে ৬৬১ রানের বড় ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। জিততে হলে আফগানিস্তানকে তুলতে হবে বিশ্বরেকর্ড ৬৬২ রান।

১৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ।

তৃতীয় দিনেও সাবলীলভাবে ব্যাট করতে থাকেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার জাকির ও শান্ত। তবে দলীয় ১৯১ রানে উইকেট হারায় বাংলাদেশ। ৯৫ বলে ৭১ রান করে রান আউটে কাটা পড়েন জাকির। এরপর ক্রিজে আসা মুমিনুল হককে সাথে নিয়ে খেলতে থাকেন শান্ত।

১১৫ রানে সেঞ্চুরি পূরণ করেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৬ রানের অসাধারণ ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই এই ব্যাটার। এর আগে বাংলাদেশের পক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক।শা

ন্তর পাশাপাশি মুমিনুলও আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে দলীয় ২৭৪ রানে আউট হন শান্ত। ১৫১ বলে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফিরে যান এই ব্যাটার।

শান্তর বিদায়ের পর ক্রিজে এসেই আউট হন মুশফিকুর রহিম। দলীয় ২৮২ রানে ৩ বলে ৮ রান করে ফিরে যান মুশফিক। এরপরই ৬৭ বলে অর্ধশতক পূরণ করেন মুমিনুল। লিটনকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখেন মুমিনুল।

৪ উইকেট হারিয়ে ৩৭৮ রান সংগ্রহ করে চা পান বিরতিতে যায় বাংলাদেশ। মুমিনুল ১১৮ বলে ৯৫ ও লিটন ৪৭ বলে ৪৮ রানে অপরাজিত থেকে বিরতিতে যায়।

৪ উইকেট হারিয়ে ৩৭৮ রান সংগ্রহ করে চা পান বিরতিতে যায় বাংলাদেশ। মুমিনুল ১১৮ বলে ৯৫ ও লিটন ৪৭ বলে ৪৮ রানে অপরাজিত থেকে বিরতিতে যায়।

বিরতি থেকে ফিরে ৫৩ বলে নিজের অর্ধশতক পূরণ করেন লিটন। এরপর ১২৩ বলে নিজের শতক পূরণ করেন মুমিনুল। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৪২৫ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মুমিনুল ১৪৫ বলে ১২১ ও লিটন ৮১ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews