1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

এয়ারবাসের কাছ থেকে ১০টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বিমান

  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৬০ Time View

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছেন, ফ্রান্স ভিত্তিক অত্যাধুনিক ও স্বল্প খরচের বিমান নির্মাতা সংস্থা এয়ারবাসের কাছ থেকে ১০টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। তবে সোমবার থেকে ফ্রান্সের রাজধানীতে শুরু হওয়া প্যারিস এয়ারশোতে চুক্তিটি চূড়ান্ত হবে কি না তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে ব্রিটিশ এই বার্তা সংস্থা।

এদিকে, এয়ারবাসও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে মার্কিন বিমান নির্মাতার ওপর নির্ভরতা হ্রাস করতে চায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেছেন, আমাদের প্রয়োজন অনুযায়ী, পর্যায়ক্রমে ১০টি বিমান কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারিগরি কমিটি এখন মূল্যায়ন করছে।

রাষ্ট্র্রীয় মালিকানাধীন বিমান সংস্থা নিজেদের বহরে বোয়িংয়ের আধিপত্য হ্রাস করতে চায় এমন গুঞ্জন প্রসঙ্গে মাহবুব আলী বলেন, প্রত্যেকটি দেশের বিমানের বহরে এয়ারবাস এবং বোয়িং- উভয়ই রয়েছে। আমাদের বহরে একটি এয়ারবাসও নেই।

প্রসঙ্গত, বিমানের ওয়াইডবডি অর্ডারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা বোয়িংয়ের আধিপত্য রয়েছে। ৫১ বছর বয়সী বাংলাদেশের সরকারি বিমান সংস্থার বহরে ২০টিরও বেশি বোয়িং বিমান রয়েছে; যার অর্ধেকই ওয়াইডবডি এবং কয়েকটি ড্যাশ-৮ টার্বোপ্রোপস। করোনাভাইরাস মহামারি পরবর্তী সময়ে আকাশপথে ভ্রমণ ব্যাপক বৃদ্ধি পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়াইডবডি বিমানের চাহিদা তৈরি হয়েছে। বর্তমানে ব্রিটেন, মালয়েশিয়া, থাইল্যান্ড ও কানাডাসহ বিশ্বের ২০টি গন্তব্যে বিরতিহীন বিমান পরিচালনা করছে বিমান বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews