1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

সেনেগালের বিপক্ষে ৪-২ গোলে হেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা

  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৭৯ Time View

কাতার বিশ্বকাপের পর আফ্রিকার দেশ মরক্কোর বিপক্ষে হেরেছিল ব্রাজিল। মাঝে আফ্রিকার দেশ গিনির বিপক্ষে বড় জয় পেয়েছিল সেলেসাওরা। কিন্তু এবার আফ্রিকার আরেক দেশ সেনেগালের বিপক্ষে হেরে গেল তারা।

মঙ্গলবার (২০ জুন) দিবাগত রাতে পর্তুগালের লিসবনের হোসে আলবালাদে স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। যেখানে ৪-২ গোলে হেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচে সেনেগালের হয়ে দুটি গোল করেন সাদিও মানে, একটি করেন দিয়ালো, আরেকটি ছিল আত্মঘাতি গোল। ব্রাজিলের দুই গোলের একটি করেন মারকুইনহোস আরেকটি করেন পাকুয়েতো।

বর্ণবাদ বিরোধী আন্দোলনের অভিযানে অংশ হিসেবে আফ্রিকার দেশের বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ ছিল এটি। গিনির বিপক্ষে ৪-১ গোলের জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল সেলেসাওরা। কিন্তু এক ম্যাচ পরেই ছন্দপতন তাদের। এবার যেন গিনির হয়ে প্রতিশোধ নিলো আফ্রিকার আরেক দেশ সেনেগাল। তাও সেই চার গোলের ব্যবধানে।

তবে ম্যাচের শুরুতে কিন্তু এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের ১১তম মিনিটে সেলেসাওদের এগিয়ে নেন ওয়েস্টহ্যাম মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি। পাঁচ মিনিট পর পেনাল্টিও পেয়েছিল সাম্বার দেশটি। কিন্তু রিভিউ দেখে রেফারি সিদ্ধান্ত বদল করেন। এর ঠিক পাঁচ মিনিট পর সমতায় ফেরে সেনেগাল। হাবিব দিয়ালো এ সময় অনেকটা একক দক্ষতায় ব্রাজিলের জালে গোল করেন। আপ্রাণ চেষ্টা সত্ত্বেও দলকে বাঁচাতে পারেননি গোলরক্ষক এডারসন।

প্রথমার্ধের যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে দারুণ এক শট নেন দানিলো। সেটি অবশ্য ঝাপিয়ে ঠেকান সেনেগাল গোলরক্ষক। ম্যাচে সমতায় থেকে উভয় দল প্রথমার্ধের বিরতিতে যায়। বিরতি থেকে ফেরার সাত মিনিটের মাথায় আত্মঘাতী গোল হজম করে ব্রাজিল। এ সময় মার্কুইনহোস নিজেদের জালেই বল প্রবেশ করান। ৫২তম মিনিটে সাদিও মানে ক্রস বাড়ান দিয়ালোর উদ্দেশে। কিন্তু ডিফেন্ডারদের জটলার মধ্যে পা লাগিয়ে নিজেদের জালেই বল পাঠান মার্কুইনহোস।

এর তিন মিনিট পর অর্থাৎ ৫৫ মিনিটে গোল করে দলের লিড আরও বাড়ান সেনেগালের সবচেয়ে বড় তারকা সাদিও মানে। তার গোলে অ্যাসিস্ট করেন প্রথম গোলের নায়ক দিয়ালো। তিন মিনিট পর অর্থাৎ ৫৮তম মিনিটে ব্যবধান কমায় ব্রাজিল। এবার গোল এনে দেন আত্মঘাতী গোল করা মার্কুইনহোস। কর্ণার থেকে উড়ে আসা বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে জাল খুঁজে নেন মার্কুইনহোস।

ম্যাচের বাকি সময় তারা আর কোনো গোল করতে পারেনি। উল্টো ইনজুরি টাইমের ৯৭তম মিনিটে আরও একটি গোল হজম করে সেলেসাওরা। এডারসন বল সেভ করতে গিয়ে সেনেগালের এক খেলোয়াড়কে ফাউল করলে পেনাল্টি পায় আফ্রিকার দেশটি। সেখান থেকে সফল স্পট কিকে স্কোরলাইন ৪-২ করে মাঠ ছাড়েন মানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews