1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

ঘড়ির সঙ্গে পাল্লা দিয়ে মরিয়া তল্লাশিমার্কিন কোস্ট গার্ড বাহিনীর কমান্ডারদের, আজ ফুরিয়ে যাবে অক্সিজেন

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৭৫ Time View
পাঁচ আরোহীকে বাঁচাতে ডুবোযান টাইটানের খোঁজে ব্যাপক তল্লাশি গতকালও অব্যাহত ছিল। একটি অনুসন্ধান বিমান গতকাল বুধবার ওপর থেকে পানির নিচে ‘শব্দ’ শনাক্ত করে, যা লক্ষ্য করে অভিযান চালানো হয়। গতকাল স্থানীয় সময় বিকেলেই সম্ভাব্য অনুসন্ধানের স্থানে পানির নিচে কাজ করার রোবটযান পাঠানোর কথা ছিল।

ঘড়ির সঙ্গে পাল্লা দিয়ে মরিয়া তল্লাশিমার্কিন কোস্ট গার্ড বাহিনীর কমান্ডার বাংলাদেশ সময় গতকাল রাত ৯টার দিকে বলেন, যানটিতে ২০ ঘণ্টার মতো অক্সিজেন বাকি আছে, যা স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে শেষ হয়ে যাবে।

 

ik

টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ ডুবোযান টাইটান উদ্ধারের তৎপরতা। ছবি : বিবিসি

এর আগে যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনী টুইট করে জানিয়েছিল, মঙ্গলবার রাতে পানির নিচে শব্দ শোনা গেছে। বলা হয়. কানাডার একটি পি-৩ বিমান অনুসন্ধান এলাকায় সাগরের পানিতে বিশেষ যন্ত্র নিক্ষেপ করে ওই শব্দ শনাক্ত করেছে। সিএনএন ও রোলিং স্টোন সাময়িকী পৃথকভাবে জানায়, কয়েক ঘণ্টা ধরে আধাঘণ্টা পর পর শব্দটি শোনা যায়।

সাধারণত এভাবে বিপত্সংকেত দেওয়া হয়।গতকাল স্থানীয় সময় বিকেলে ফরাসি গবেষণা জাহাজ আতালান্তে উদ্ধার অভিযানে যোগ দেয়। এতে আছে পানির নিচে কাজ করার রোবটযান (আরওভি) ভিক্টর ৬০০০। ঘণ্টা দুয়েকের প্রস্তুতির পর এটি কাজে নামার কথা ছিল।

সূত্র : এএফপি, বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews