1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

সুইডেনে কুরআন পোড়ানোয় ঘটনায় মুসলিমদের পাশে দাঁড়ালেন রুশ প্রেসিডেন্ট

  • Update Time : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১৬৬ Time View

পবিত্র ঈদুল আজহার দিন আদালতের অনুমতি নিয়ে কুরআন শরীফ পুড়িয়েছে সুইডেনের এক ব্যক্তি। এই ঘটনার পর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা।

ইরাকের বাগদাদে এ নিয়ে পুলিশের সঙ্গে হামলায় জড়িয়েছেন স্থানীয়রা। এমন অবস্থায় মুসলিমদের পাশে দাঁড়ালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাগেস্তানের দারবান্দের একটি ঐতিহাসিক মসজিদ পরিদর্শনকালে মুসলিমদের পবিত্র গ্রন্থ কুরআনের অবমাননাকে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন।

মুসলিম প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, কিছু দেশ কুরআনের অসম্মানকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে না, কিন্তু রাশিয়া তা করে।

তিনি বলেন, ‘আমাদের দেশে সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী এটি একটি অপরাধ।

প্রসঙ্গত, সুইডেনের সরকারি ব্রডকাস্টার এসটিভি জানিয়েছে, এক ব্যক্তি কুরআন নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। সে এই কাজ করার জন্য আদালতে আবেদন জানিয়েছিল। আদালত তাকে অনুমতি দেয়। তারপর পুলিশের উপস্থিতিতে সে এই কাজ করে। প্রথমে সে পবিত্র কুরআনের পাতা ছেঁড়ে, তারপর তা পোড়ায়। আরেকজন ব্যক্তি তাকে সাহায্য করে। শ-দুয়েক মানুষ এই ঘটনা দেখে।

সূত্র: বিএনএন ডট নেটওয়ার্ক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews