1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

কেনিয়ার নাকুরু শহরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪৮

  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১৬৯ Time View

কেনিয়ার নাকুরু শহরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি যানবাহন ও পথচারীদের ধাক্কা দেয়ার ঘটনায় অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। শুক্রবার (৩০ জুন) স্থানীয় সময় রাতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কমান্ডার জিওফ্রে মায়েক বলেন, এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চত হয়েছি। আমরা সন্দেহ করছি আরও কয়েকজন ট্রাকের নিচে আটকা পড়ে আছেন।

তিনি বলেন, এ ঘটনায় আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আঞ্চলিক পুলিশ কমান্ডার টম ওডেরাও ৪৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। টম ওডেরা বলেন, আমরা সন্দেহ করছি একটি ট্রাক কেরিচোর দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিবাসে ধাক্কা দিয়ে এর ওপর দিয়ে চলে যায়। একই জায়গায় একটি বাস স্টপে দাঁড়িয়ে থাকা যাত্রী ও পথচারীদের ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

ভারি বর্ষণের কারণে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

কেনিয়া রেড ক্রস জানিয়েছে, ট্রাকটি ৬টিরও বেশি যানবাহনকে ধাক্কা দেয় এবং পথচারীদের ওপর দিয়ে চলে যায়। স্থানীয় টেলিভিশনে পোস্ট করা ছবিতে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি যানবাহন দেখা গেছে।

এ ঘটনায় কেরিচোর গভর্নর গভীর শোক প্রকাশ করেছেন। এক ফেসবুক পোস্টে গভর্নর এরিক মুতাই বলেন, ‘আমার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কেরিচোর মানুষের জন্য এটা অন্ধকার মুহূর্ত। নিহতের পরিবারের প্রতি আমার সমবেতনা।’

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews