1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
দ্বিতীয় সেমিফাইনালে লেবাননকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয় সেমিফাইনালে লেবাননকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত

  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১৮২ Time View

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে লেবাননকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে টুর্নামেন্টের রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ভারত। নির্ধারিত সময়, অতিরিক্ত সময়ের পর বিজয়ী বেছে নিতে ম্যাচ গড়িয়েছে টাইব্রেকারে। ৪ জুলাই ট্রফির জন্য স্বাগতিকরা কুয়েতের মুখোমুখি হবে।

বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে টাইব্রেকারে ভারতের সুনীল ছেত্রী, আনোয়ার আলী, মাহেস সিং ও উদান্ত সিং গোল করেছেন। লেবাননের ওয়ালিদ শৌর ও মোহাম্মদ সাদেক গোল করতে পারলেও খলিল বাদের ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেছেন। আর হাসান মাতৌকের শট প্রতিহত করেছেন গোলকিপার।

এর আগে দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর ম্যাচ খেলেছে। সুযোগ পেয়েছে দু’দলই। কিন্তু নির্ধারিত কিংবা অতিরিক্ত সময়ে কোনও দলই লক্ষ্যভেদ করতে পারেনি। ম্যাচ ঘড়ির ৪২ মিনিটে লেবাননের হাসান মাতৌকের ফ্রি-কিক গোলকিপার গুরুপ্রিত সিং এক হাত উঁচিয়ে ভারতকে ম্যাচে রেখেছেন।

৫৯ মিনিটে ভারতের লালিয়ানজুয়ালা চাংতের শট লেবানন গোলকিপারের হাতে জমা পড়লে হতাশ হতে হয় তাদের। দুই মিনিট পর লেবাননের একজনের হেড ভারতের গোলকিপার তালুবন্দি করেছেন। ৮৩ হাসান মাতৌকের শট ক্রস বারের ওপর দিয়ে না গেলে লেবানন এগিয়ে যেতে পারতো। অতিরিক্ত সময়ে ভারত চেষ্টা করেও গোলের দেখা পায়নি। ৯৪ মিনিটে সুনীল ছেত্রীর বক্সের বাইরে থেকে নেয়া শট ক্রস বারের ওপর দিয়ে গেছে। দুই মিনিট পর আবারও ব্যর্থ হন ছেত্রী। উদান্ত কুমারের ক্রসে ফাঁকায় ছেত্রীর শট ক্রস বারের ওপর দিয়ে গেলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews