1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

আরও আট জেলায় নতুন ডিসিকে নিয়োগ দিয়েছে সরকার

  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৬৯ Time View
আরও আট জেলায় নতুন ডিসিকে নিয়োগ দিয়েছে সরকার।
মেহেরপুর, জামালপুর, শেরপুর, মুন্সিগঞ্জ, রংপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন ডিসিকে দায়িত্ব দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত ৬ জুলাই ঢাকাসহ ১০ জেলায় এবং রবিবার আরও ১০ জেলায় নতুন কর্মকর্তাদের ডিসি করে পাঠানো হয়। এক সপ্তাহের মধ্যে ২৮ জেলায় ডিসি পদে পরিবর্তন এল।
আজ সোমবার জননিরপত্তা বিভাগের উপসচিব মো. শামীম হাসানকে মেহেরপুর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আব্দুল্লাহ আল খায়রুমকে শেরপুর এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব মো. ইমরান আহমেদকে জামালপুরের ডিসি করে পাঠানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. আবুজাফর রিপন মুন্সিগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশ্বের হাসান রংপুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব রেহেনা আকতার মানিকগঞ্জের ডিসি হয়েছেন।
আর আশ্রয়ন-২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মাহমুদুল হককে নারায়ণগঞ্জ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব কিসিঞ্জার চাকমাকে চুয়াডাঙ্গারের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
চুয়াডাঙ্গার ডিসি মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব, মানিকগঞ্জের ডিসি মুহাম্মদ আব্দুল লতিফকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব এবং শেরপুরের ডিসি সালেহা আক্তারকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।
এছাড়া রংপুরের ডিসি চিত্রলেখা নাজনীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব, জামালপুরের ডিসি শ্রাবন্তী রায়কে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব এবং মেহেরপুরের ডিসি মোহাম্মদ আজিজুল ইসলামকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews