1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা

  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৭৭ Time View
ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। রবিবার (৯ জুলাই) আসরের ফাইনালে শ্রীলঙ্কা ১২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডসকে।
গ্রুপ পর্ব ও সুপার সিক্স মিলিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল হওয়ায় বিশ্বকাপে খেলা নিশ্চিত করে বাছাই পর্বের ফাইনালে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। গ্রুপ পর্ব ও সুপার সিক্স মিলিয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠে শ্রীলঙ্কা। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে ফাইনাল খেলে নেদারল্যান্ডস।
হারারেতে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। নেদারল্যান্ডসের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি শ্রীলংকার ব্যাটাররা। ৪৭ দশমিক ৫ ওভারে ২৩৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন সাহান আরচ্চিগে ।

এছাড়া কুশল মেন্ডিস ৪৩, চারিথ আসালঙ্কা ৩৬ ও হাসারাঙ্গা ডি সিলভা ২৯ রান করেন। নেদারল্যান্ডসের লোগান ভ্যান বিক-রায়ান ক্লেন-বিক্রমজিত সিং ও সাকিব জুলফিকার ২টি করে উইকেট নেন।
জবাবে শ্রীলঙ্কার তিন বোলারের তোপে ২৩ দশমিক ৩ ওভারে ১০৫ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন ম্যাক্স ও’দাউদ। শ্রীলঙ্কার পক্ষে স্পিনার মহেশ থিকশানা ৪টি, পেসার দিলশান মধুশঙ্কা ৩টি ও আরেক স্পিনার হাসারাঙ্গা ২টি উইকেট নেন।
ফাইনালের সেরা হন শ্রীলঙ্কার মধুশঙ্কা। টুর্নামেন্ট সেরা হন জিম্বাবুয়ের সিন উইলিয়ামস। পুরো আসরে ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৭ ইনিংসে টুর্নামেন্টে সর্বোচ্চ ৬০০ রান করেন উইলিয়ামস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews