1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

উজরা জেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছে

  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৬৮ Time View
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছে। জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে উচ্চপদস্থ মার্কিন এই প্রতিনিধি দলের সফরকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় দিল্লি থেকে তারা ঢাকায় হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলে আরও রয়েছেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএআইডি এশিয়া ব্যুরোর উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌর।
বাংলাদেশের জন্য নতুন মার্কিন ভিসানীতি ঘোষণার পর এবারই যুক্তরাষ্ট্র থেকে কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি ঢাকায় সফরে এলেন। প্রতিনিধি দলটি এর আগে দিল্লিতে তিন দিনের সফর সম্পন্ন করে।
সফরকালে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তারা নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও আলাপ করবেন।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, উজরা জেয়া আগামী বৃহস্পতিবার সরকারের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, শ্রম অধিকার, মানবাধিকার, মানবপাচার ও রোহিঙ্গা সংকট, মতপ্রকাশের স্বাধীনতা এবং সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার বিষয়ে আলোচনা করবেন৷  সফরের দ্বিতীয় দিনে আগামীকাল বুধবার তিনি রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে যাবেন৷
জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড়। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এই অবস্থায় দেশীয় রাজনীতিতে বিদেশিদের প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপ বেড়েছে। গত শনিবার ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে, যারা ১৬ দিন অবস্থান করে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews