1. admin@thedailypadma.com : admin :
আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিএনপির সমাবেশ - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিএনপির সমাবেশ

  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৯৩ Time View

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিএনপির চলমান যুগপৎ আন্দোলনের নতুন রূপরেখা ‘একদফা’ ঘোষণার সমাবেশ।

বুধবার (১২ জুলাই) দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে এ সমাবেশ শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের সঞ্চালনা করছেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানবীর আহমেদ রবিন।

জানা গেছে, সমাবেশ থেকে সরকার পতনের লক্ষ্যে চলমান বিএনপির যুগপৎ আন্দোলনের নতুন রূপরেখা ‘একদফা’ ঘোষণা করবেন মির্জা ফখরুল। এছাড়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাও ঘোষণা করার কথা রয়েছে। একইসঙ্গে সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের দুই দিনের কর্মসূচিও ঘোষণা আসতে পারে।

বিএনপি সূত্রে জানা গেছে, ‘একদফা’য় বলা হয়েছে— জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী এবং কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি; নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা; বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি; রাষ্ট্র কাঠামো মেরামত ও তার গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক ও শাসনতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার ‘একদফা’ দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলো যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা ও তা সফল করা।

বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে নয়াপল্টনে সমাবেশ স্থলে আসছেন বিএনপি নেতাকর্মীরা। মিছিল থেকে তারা দলের প্রধান খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবি জানান। একইসঙ্গে সরকারের পদত্যাগের দাবিতে স্লোগানও দিতে দেখা যায় তাদের।

এদিকে সমাবেশে আসা মধ্যম সারির নেতাদের জন্য মঞ্চের দুই পাশে চেয়ার বিছানো হয়েছে। আর নেতাকর্মীদের জন্য সড়কে বিছানো হয়েছে কার্পেট। এছাড়া বৃষ্টির মধ্যে সমাবেশ স্থলের বিভিন্ন ভবনের নিচে নেতাকর্মীদের আশ্রয় নিতেও দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews