1. admin@thedailypadma.com : admin :
গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু, রেকর্ড আক্রান্ত - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত

গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু, রেকর্ড আক্রান্ত

  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৯৪ Time View

দিন যতই যাচ্ছে, দেশে ডেঙ্গু পরিস্থিতি ততই ভয়াবহ হচ্ছে। গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৮৮ জনে দাঁড়িয়েছে। একই সময়ে রেকর্ড এক হাজার ২৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২৪৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭০৯ জন ও ঢাকার বাইরে ৫৩৭ জন।

এছাড়া সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৭৯১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে দুই হাজার ৫৩০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে এক হাজার ২৬১ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৬ হাজার ১৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ১১ হাজার একজন। আর ঢাকার বাইরে পাঁচ হাজার ১৪২ জন।

এদিকে এখন পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ১২ হাজার ২৬৪ জন। এর মধ্যে ঢাকায় আট হাজার ৪০২ জন এবং ঢাকার বাইরে তিন হাজার ৮৬২ জন।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে মৃত্যু হয় ২৭ জনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews