1. admin@thedailypadma.com : admin :
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৩ হাজার ৩৬৮ জন হাজি - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৩ হাজার ৩৬৮ জন হাজি

  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১৭০ Time View

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৩ হাজার ৩৬৮ জন হাজি। তিন এয়ারলাইন্সের ১৩৯টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, হজ শেষে তিন এয়ারলাইন্সের মোট ১৩৯টি ফ্লাইটে ৫৩ হাজার ৩৬৮ জন হাজি দেশে ফিরেছেন।

১৩৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫৫টি। এছাড়া সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইটের সংখ্যা ২৭টি।

পবিত্র হজ পালন শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে দেশে আসা হাজিদের জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিরা ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইন্সের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে পাঁচ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বিমান।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews