1. admin@thedailypadma.com : admin :
এক দফার এই পদযাত্রা আওয়ামী লীগের শোকযাত্রা: মির্জা আব্বাস - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

এক দফার এই পদযাত্রা আওয়ামী লীগের শোকযাত্রা: মির্জা আব্বাস

  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৬৫ Time View

শেখ হাসিনার পদত্যাগে এক দফার এই পদযাত্রা আওয়ামী লীগের শোকযাত্রা বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল পাঁচটা ৫০ মিনিটে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে গাবতলী থেকে রায়সাহেব বাজার মোড়ে বিএনপির পথযাত্রা শেষে সমাপনি সমাবেশে এ বক্তব্য রাখেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, সারা বিশ্বে এতো বড় রাজনৈতিক মিছিল, মুক্তির মিছিল কেউ করতে পারে নেই। কারো চোখ রাঙানিতে আমরা ভয় পাই না। বিএনপির এ পদযাত্রা আওয়ামীলীগের শোকযাত্রা। সারা দেশে আমাদের মিছিল হয়েছে শান্তিপূর্ণভাবে। বাংলা কলেজের সামনে আমাদের ওপর হামলা করেছে। আমাদের লোকজন এমন গণধোলাই দিছে পালিয়ে গেছে। যারা গণধোলাই দিয়েছে তাদের ধন্যবাদ। আমাদের শান্তপূর্ণ সমাবেশে যারা বাধা দেবে তাদের এমন হাল হবে। আমরা ঐক্যবদ্ধভাবে এ দেশের গণমানুষের অধিকার আদায় করব। যারা এতো বড় মিছিল করতে পেরেছে, তারা এ সরকারকে পদত্যাগ ঘটাতে পারবে। আগামীকালের মিছিল আরো বড় হবে।

নির্বাচনের বিষয়ে মির্জা আব্বাস বলেন, গতকালের (সোমবার) নির্বাচনে হিরো আলমকে মেরেছে। কারণ তাদের ভোট নেই। বিএনপির ভোট ৯০ ভাগ। তাই ওই নির্বাচন ভুয়া। মূলত সরকারই ভুয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews