1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

সেন্ট্রাল হাসপাতালের গ্রেপ্তারকৃত ২ চিকিৎসকের জামিন: ধর্মঘট প্রত্যাহার

  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৫১ Time View

নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল হাসপাতালের গ্রেপ্তারকৃত ২ চিকিৎসক চিকিৎসক ডা. মুনা সাহা ও ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা জামিন পেয়েছেন। তারা জামিন পাওয়ায় চিকিৎসকদের যে প্রাইভেট চেম্বার ও অস্ত্রপাচার বন্ধের যে কর্মসূচি চলমান ছিল সেটি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের জামিনের আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ জামিনের তথ্য জানান।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সোসাইটি অব সার্জেন এর সভাপতি এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখি নামের এক প্রসূতি মৃত্যুঝুঁকিতে পড়েছেন বলে ১৪ জুন অভিযোগ করেন তার স্বামী ইয়াকুব আলী। তিনি দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় তাদের নবজাতক সন্তানেরও মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ওইদিনই ধানমন্ডি থানায় ছয়জনের নাম উল্লেখসহ ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে মামলা করেন ইয়াকুব আলী। এরপরই ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেপ্তার করে ধানমন্ডি থানা পুলিশ। পরদিন তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাদের জামিন আবেদন করা হলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে ১৮ জুন দুপুর একটা ৪৩ মিনিটে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুবা রহমান আঁখিও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews