1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর নির্দেশ প্রেসিডেন্টের

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৭২ Time View

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) বঙ্গভবনে প্রেসিডেন্ট’র সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. হাফিজা খাতুন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

পরে প্রেসিডেন্ট’র প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এক ব্রিফিংয়ে জানান, প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সাহাবুদ্দিন বলেন, উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিত করতে এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনে গবেষণার কোনো বিকল্প নেই।

রাষ্ট্রপ্রধান পাবনা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যাতে জাতীয় ও আন্তর্জাতিক মানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠক্রম নির্ধারণসহ সার্বিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন। সাক্ষাৎকালে পাবিপ্রবি ভিসি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিশেষ করে অবকাঠামো ও একাডেমিক বিষয়ে প্রেসিডেন্ট’র কাছে বিস্তারিত তুলে ধরেন।

করোনার কারণে সৃষ্ট সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি প্রেসিডেন্টকে অবহিত করেন। এ সময় প্রেসিডেন্ট সাহাবুদ্দিন পাবনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews