1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

তুরস্কে আবারও ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প, জনমনে তীব্র আতঙ্ক

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৬০ Time View

চলতি বছরের ফেব্রুয়ারির শক্তিশালী সেই ভূমিকম্পের ভয়াবহতা আজও ভুলতে পারেনি তুরস্কের জনগণ। এরই মধ্যে পাঁচ মাসের মাথায় মাঝারি মাত্রার ভূমিকম্পে আবারও কেঁপে উঠল এশিয়া-ইউরোপের মধ্যবর্তী দেশটি। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টায় দক্ষিণ তুরস্কের আদানা প্রদেশ কেঁপে উঠে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে। ফলে আতঙ্কিত হয়ে পরে প্রদেশটির জনগণ।

তুর্কি দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।

ইস্তাম্বুলের কান্দিলি ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আদানা শহর থেকে প্রায় ৬৪ কিলোমিটার (৪০ মাইল) দূরে সিরিয়ার সীমান্তের কাছে অবস্থিত কোজান জেলায়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ১২ কিলোমিটার (৭.৪৬ মাইল)।

তবে মাঝারি মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে ভূমিকম্পটি মাঝারি মানের হলেও সাধারণ মানুষের মধ্য ব্যাপক আতঙ্ক তৈরি হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ। ফলে রাস্তায় নেমে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকেন অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews