1. admin@thedailypadma.com : admin :
একদিন পিছিয়ে বিএনপির মহাসমাবেশ শুক্রবার নয়া পল্টনে - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

একদিন পিছিয়ে বিএনপির মহাসমাবেশ শুক্রবার নয়া পল্টনে

  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৬৭ Time View
সরকার পতনের এক দফা আন্দোলনের মহাসমাবেশের দিন-ক্ষণে পরিবর্তন এনেছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলো। আগামী শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর নয়া পল্টনে বহুল আলোচিত এই মহাসমাবেশ হবে।
বুধবার (২৬ জুলাই) রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক মূল্যবোধে দৃঢ়ভাবে বিশ্বাসী বিএনপি শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২৭ জুলাই বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ২৮ জুলাই শুক্রবার-সাপ্তাহিক ছুটির দিনে বেলা ২টায় নয়াপল্টনে পূর্ব ঘোষিত মহাসমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দিচ্ছে।
তিনি বলেন, আমরা আশা করি, এই মহাসমাবেশ অনুষ্ঠানে সরকার কিংবা সরকারের কোনো প্রতিষ্ঠান বাধা সৃষ্টি করবে না। আমরা সংশ্লিষ্ট সকলকে শান্তিপূর্ণভাবে আগামী শুক্রবারের (২৮ জুলাই)  মহাসমাবেশ সফল করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
গত শনিবার (২২ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে সহযোগী সংগঠনের ব্যানারে ‘তারুণ্যের সমাবেশ’ করে বিএনপি। সেই সমাবেশ থেকে বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।
তবে অনুমতি না দিয়ে আাজ দুপুরে নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানের বদলে সায়েদাবাদ বাস টার্মিনালের কাছের গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশের পরামর্শ দেয় পুলিশ।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক আজ বুধবার বিকাল পৌনে ৪টার দিকে বলেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা বিএনপিকে গোলাপবাগে সমাবেশ করার পরামর্শ দিয়েছি।
সেই প্রস্তাব গ্রহণ করেনি বিএনপি।
মহাসমাবেশের স্থান নিয়ে জটিলতা তৈরি হওয়ায় আজ বুধবার বিকালে বিএনপির স্থায়ী কমিটি সমাবেশ একদিন পিছিয়ে সাপ্তাহিক ছুটির দিনে করার সিদ্ধান্ত জানায় পুলিশকে।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews