1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

তাজিয়া মিছিলে আতশবাজি ও তরবারি-বল্লম নিষিদ্ধ

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৬৯ Time View

পবিত্র আশুরা উপলক্ষে শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে তাজিয়া মিছিলের নিরাপত্তা নিশ্চিত ও চলাচল নির্বিঘ্ন করতে তাজিয়া মিছিলে দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আঁতশবাজি ও পটকা ফোটানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বলা হয়, তাজিয়া মিছিল শুরু থেকে শেষ সময় পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৯ জুলাই ১০ মহররম উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে তাজিয়া মিছিল বের করা হবে। ওই তাজিয়া মিছিলে অনেকে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশ নেন। কিন্তু ক্ষেত্র বিশেষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পার, যা ধর্মপ্রাণ ও সম্মানিত নগরবাসীর মনে আতঙ্ক ও ভীতিসৃষ্টিসহ জননিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ। তাছাড়া মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষে আঁতশবাজি ও পটকা ফোটানো হয়। যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

যেহেতু ঢাকা মেট্রোপলিটন এলাকায় সম্মানিত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু ডিএমপি কমিশনারের অর্পিত ক্ষমতাবলে তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আঁতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ তাজিয়া মিছিল শুরু থেকে শেষ সময় পর্যন্ত বলবৎ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews