1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে হজ্বপুনর্মিলনী অনুষ্টিত - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

ফরিদপুরে হজ্বপুনর্মিলনী অনুষ্টিত

  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৫৯ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরে আল্-মামুন হজ্জ কাফেলার উদ্যোগে এবছর হজ্ব করে আসা মুসুল্লিদের নিয়ে হজ্বপুনর্মিলনী অনুষ্টান শনিবার(২৯জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের স্বপ্নছোঁয়া কমিউনিটি সেন্টারের হল রুমে অনুষ্টিত হয়েছে।

আল্-মামুন হজ্জ কাফেলার নির্বাহী পরিচালক আলহাজ্ব মামুনার রশীদের পরিচালনায় ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মো: ইউনুস আলী মোল্লার সভাপতিত্বে হজ্বপুনর্মিলনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরপুর আলিয়া মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস হযরত মাওলানা মোফাজ্জল হোসাইন ।

অনুষ্টানে নুরুত তাওহীদ ফারুকিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হাফেজ মাওলানা সুলাইমান ফারুকী,নূর ফাউন্ডেশন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা ফজলুর রহমান,  ঠেনঠেনিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা মাহফুজুর রহমান,বাকিগঞ্জ ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো: মাহমুদুল হাসান,ময়েজ মঞ্জিল জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা কবির আহমাদ,হাবিব এভিয়েশন সার্ভিসেস লিমিটেডের নির্বাহী পরিচালক মাওলানা মো: মামুনুর রশিদ  সহ অন্যান্যরা আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে হজ্ব পরবর্তী জীবন নিয়ে আলোচনা এবং ইসলামের আলোকে জীবন পরিচালনা করার জন্য সম্মানিত হাজীদের দিকনির্দেশনা দেওয়া হয়।পরে দোয়া ও মোনাজাত অনুষ্টিত হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মোফাজ্জল হোসাইন ।

ফরিদপুরে  আল্-মামুন হজ্জ কাফেলার মাধ্যমে এ বছর নিবন্ধিত ১৯৫ জন ব্যাক্তি পবিত্র হজ্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews