1. admin@thedailypadma.com : admin :
রাজধানীর মাতুয়াইলে তিনটি বাসে আগুন - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

রাজধানীর মাতুয়াইলে তিনটি বাসে আগুন

  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৭১ Time View

রাজধানীর মাতুয়াইলে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি ও যুগপত আন্দোলনের সহযোগী রাজনৈতিক দলগুলোর ডাকা ঢাকার প্রবেশমুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু হয় সকাল ১১টা থেকে। এর আগে থেকেই সবগুলো প্রবেশমুখে অবস্থান নেয় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। গাবতলী, উত্তরা, ধোলাইখালসহ বিভন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আটক করা হয়েছে বিএনপি নেতা আমান উল্লাহ আমান, গয়েশ্বরসহ অনেককে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাতুয়াইলের দুপুর ১২টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা তিনটি বাসে আগুন দেয়। পরিস্থিতি এখনও থমথমে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews