1. admin@thedailypadma.com : admin :
আজ থেকে সপ্তাহব্যাপী মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

আজ থেকে সপ্তাহব্যাপী মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট

  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৮৩ Time View

বিএনপি-জামায়াতের সহিংসতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সপ্তাহব্যাপী মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

আজ বুধবার থেকে পরবর্তী এক সপ্তাহ ঢাকায় নানা কর্মসূচি পালন করবে ক্ষমতাসীনদের এই জোট। কর্মসূচির মধ্যে থাকতে পারে সভা-সমাবেশ, মানববন্ধন ও মিছিল। কর্মসূচির প্রথম দিন বুধবার রাজধানীর শাহবাগে সমাবেশ ডেকেছে ১৪ দল।

মঙ্গলবার (১ আগস্ট) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে বিএনপির ‘অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে’ কেন্দ্রীয় ১৪ দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

সমাবেশে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে সোমবার (৩১ জুলাই) রাজধানীর নিউ ইস্কাটনে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর বাসভবনে জোট নেতাদের এক বৈঠকে বুধবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews