1. admin@thedailypadma.com : admin :
ডেঙ্গু: একদিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৮৯ - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত

ডেঙ্গু: একদিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৮৯

  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৯৮ Time View

ডেঙ্গুতে সারা দেশে আরও ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে ঢাকাতেই ৯ জন বলে জানা গেছে। এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৮৯ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৮৩ জনের। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৭১৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৮৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১০১ জন ও ঢাকার বাইরের এক হাজার ৪৮৮ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের ৯ জন রাজধানী ঢাকার বাসিন্দা, বাকি ১ জন ঢাকার বাহিরের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৭১৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩২ হাজার ৫৬২ জন। পাশাপাশি ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৭ হাজার ১৫৪ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ২২৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৭ হাজার ৬৮৬ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৫৩৭ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews