1. admin@thedailypadma.com : admin :
গণমিছিলে অংশ নিতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এলাকায় জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

গণমিছিলে অংশ নিতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এলাকায় জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৬৫ Time View
এক দফা দাবিতে ডাকা গণমিছিলে অংশ নিতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এলাকায় জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (১১ আগস্ট) জুমার পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে একই সঙ্গে গণমিছিল শুরু করবে দলটি।
বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে ঢাকা উত্তর বিএনপি। একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে কমলাপুর স্টেডিয়ামের আশেপাশে জড়ো হচ্ছেন দলের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের গণমিছিলে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরও অংশ নেবেন, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অনেকে।
ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের গণমিছিল সমন্বয় করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।
ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণমিছিলে নেতৃত্ব দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও অংশ নেবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতারা।
এ গণ মিছিলের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঙ্গে থাকছেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews