1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
এশিয়া কাপের দল ঘোষণা: বাদ পড়েছে মাহমুদল্লাহ রিয়াদ, সুযোগ পেয়েছেন আফিফ - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

এশিয়া কাপের দল ঘোষণা: বাদ পড়েছে মাহমুদল্লাহ রিয়াদ, সুযোগ পেয়েছেন আফিফ

  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৭৪ Time View

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপের আসর। সে উপলক্ষে আজ শনিবার (১২ আগস্ট) ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দল থেকে বাদ পড়েছে মাহমুদল্লাহ রিয়াদ। তবে সুযোগ পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ওপেনার তানজীদ হাসান তামিম।

এছাড়াও স্পিনার নাসুম আহমেদ ও স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান টাইগারদের স্কোয়াডে ফিরেছেন। বাংলাদেশের হয়ে সর্বশেষ গত মার্চের আয়ারল্যান্ড সিরিজ খেলেন নাসুম। মেহেদী বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন এর আগের এশিয়া কাপে।

আজ সকালে এক সংবাদ সম্মেলনে আসন্ন টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দলে মাহমুদউল্লাহ রিয়াদের মতো আলোচনায় থাকা সৌম্য সরকারকেও দলে রাখেনি বিসিবি।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজীদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, হাসান মাহমুদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, মোহাম্মদ নাঈম ও নাসুম আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews