1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই

  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৭২ Time View
নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার কোনো সুযোগ আছে কি না- জানতে চেয়েছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান। তাদেরকে জানানো হয়েছে, এমন কোনো সুযোগ নেই।
রবিবার (১৩ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন কংগ্রেম্যান এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক। বৈঠক শেষে সাংবাদিকদের বৈঠকের ব্যাপারে জানান মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা নির্বাচন নিয়ে কথা বলেছেন। আমরা বলেছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নিজেদের তাগিদেই আমরা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। এটা আমাদের প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন, আমরাও চাই। কারণ, আমরা জনগণের সমর্থনে আছি। আওয়ামী লীগ সব সময় নির্বাচনে বিশ্বাস করে, নির্বাচনমুখী দল।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার বিষয়ে কোনো সুযোগ আছে কিনা, কংগ্রেসম্যানরা জানতে চেয়েছেন। তারা বলেছেন,  ওদের (বিএনপি) সঙ্গে সমঝোতার কোনো পথ আছে কিনা । আমরা বলেছি, তাদের যে দাবি সরকার পতন হবে, ওটায় আমরা সমঝোতার কোনো স্কোপ নেই।
মার্কিন কংগ্রেসম্যানদের কাছে তাদের দেশে নির্বাচনে সরকার পতন হয় কিনা প্রশ্ন করেন মোমেন। এ ব্যাপারে তিনি বলেন, নির্বাচনের সময় তোমাদের দেশে (যুক্তরাষ্ট্র) কি সরকার পতন হবে? নিশ্চই না। এ রকম ডিমান্ড থাকলে তোমরা কি আলোচনায় বসবে? ওগুলোর প্রশ্নই উঠতে পারে না। আমরা আমাদের শাসনতন্ত্র অনুযায়ী নির্বাচন করব। সেটাতে সবাই অংশগ্রহণ করুক, সেটাই আমরা চাই। কে জিতবে না জিতবে, সেটা জনগণের ওপর নির্ভর করবে। আমরা বিশ্বাস করি আমরা অনেক ভালো কাজ করেছি।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সব রাজনৈতিক দল আন্তরিকভাবে চাইলেই কেবল সহিংসতা ছাড়া নির্বাচন সম্ভব।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুজন সদস্য গতকাল শনিবার (১২ আগস্ট) চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। এদের একজন এড কেইস। তিনি ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য। অপরজন রিচার্ড ম্যাকরমিক, তিনি রিপাবলিকান পার্টির সদস্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews