1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

ফরিদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৭৮ Time View

খোন্দকার ইয়াকুব আলী: গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের আস্থার প্রতীক বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ১৯ শে আগষ্ট পদযাত্রা অনুষ্ঠিত হবে এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলা বিএনপি এক মিছিল বের করে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ঐতিহাসিক জনতা ব্যাংক মোড়ে এসে শেষ হয়। সেখানে তারা এক সংক্ষিপ্ত সমাবেশে করে। মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদ্দারেছ আলী ঈছা। এখানে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ ফ এম কাইউম জঙ্গী,বিএনপির সিনিয়র যুগ্ম আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সদস্য সচিব এয কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম কে আক্তার টুটুল, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (ফরিদপুর বিভাগ) বেনজীর আহমেদ তাবরিজ জেলা যুবদলের যুবদলের সভাপতি রাজীব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা সাব্বির আহমেদ খান, ছাত্রদলের সাধারণ সম্পাদক তাজিমুল হাসান কায়েস সহ বিএনপির, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদ্দারেছ আলী ঈছা তার বক্তব্যে বলেন এই সরকার গনতন্ত্রের টুঁটি চেপে অবৈধ আওয়ামী শাসকগোষ্ঠী এক সর্বগ্রাসী রাষ্ট্রের উদ্ভব ঘটিয়েছে।দেশে নেয় বিচার নেই, বিরোধী দল মতের উপর অমানবিক নির্যাতন বিরোধী মতের কন্ঠ রোধ করতে চায় এই অবৈধ সরকার। ক্ষমতা কুক্ষিগত করার জন্য রাষ্ট্রীয় সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের মত প্রকাশের অধিকার কেড়ে নিয়েছে এই সরকার।দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। সারে পাঁচ বছর ধরে তার উপর পরিকল্পিতভাবে চালানো হচ্ছে নানামুখী নির্যাতন।তাই দেশ নেত্রীর নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ১৯ শে আগষ্ট ২০২৩ শনিবার বিএনপির উদ্যোগে পদযাত্রায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews