1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়া পরিকল্পনা করে আমাকে ও আমার দলের নেতাদের হত্যা করতে চেয়েছিল

  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৫৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালে খালেদা জিয়া বলেছিলেন শেখ হাসিনা একশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। কী করে তিনি এ কথা বলেছিলেন। কারণ তারা পরিকল্পনা করে আমাকে ও আমার দলের নেতাদের হত্যা করতে চেয়েছিল।

২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এই অনুষ্ঠানের আয়োজন হয়।

বিএনপি সরকারের বিভিন্ন সময়ে সংঘটিত বোমা-গ্রেনেড হামলার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) বলেছিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলীয় নেতাও হতে পারবেন না। তার সময়ে হত্যার উদ্দেশে কোটালিপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুতে রেখেছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল। আমার দলের নেতাদের পরিকল্পনা করে হত্যা করেছিল।

২১ আগস্টের স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত আর্জেস গ্রেনেড আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশের ওপর ফেলা হয়। সেদিন যে বেঁচে গিয়েছিলাম, সেটাই অবাক বিষয়।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রেও সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার পরিকল্পনা করে বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে শেখ হাসিনা বলেন, সাহস থাকলে সে দেশে কেনো আসে না। ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে রাজনীতি করে যাচ্ছে। বাংলাদেশের মানুষ তারেক রহমানকে ছাড়বে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews