1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
আবারও মেসির জাদু: সেমিফাইনালে সিনসিনাটিকে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে মায়ামি - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

আবারও মেসির জাদু: সেমিফাইনালে সিনসিনাটিকে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে মায়ামি

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৯০ Time View

লিগস কাপে শিরোপা জয়ের রেশ না কাটতেই লিওনেল মেসি ও মায়ামির সামনে হাতছানি দিচ্ছে আরও এক শিরোপা। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ইউএস ওপেন কাপের সেমিফাইনালে সিনসিনাটিকে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে টাটা মার্টিনোর শিষ্যরা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বাংলাদেশ সময় ভোর ৫টায় মুখোমুখি হয় দুই দল। ফাইনালে ওঠার লড়াইয়ে নির্ধারিত সময়ে ২–২ গোলে সমতা হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও ম্যাচ ৩-৩ গোলে সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারে সিনসিনাটিকে ৫-৪ গোলে হারিয়ে প্রথমাবের মতো ইউএস ওপেন কাপের ফাইনাল নিশ্চিত করে মেসির মায়ামি।

পুরো যুক্তরাষ্ট্রের লিগেই শীর্ষ দল সিনসিনাটি। মায়ামির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে ক্লাবটি। ম্যাচের ১৮তম মিনিটেই লুসিয়ানো অ্যাকোস্তার এগিয়ে যায় তারা। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে থাকে ওহাইওর ক্লাবটি।

বিরতি থেকে ফিরে ৫৩তম মিনিটে ব্রান্ডন ভাসকুয়েজের গোলে ২–০ নিজেদের অবস্থান শক্ত করে সিনসিনাটি। তবে তখনও মেসির জাদু দেখানো বাকি। ম্যাচের বয়স যখন ৬৮ তখন মেসির অ্যাসিস্টে গোল করে লিওনার্দো কাম্পানার। এতে ব্যবধান কমে মায়ামির।

৯০তম মিনিটে ফের মেসির অ্যাসিস্টে কাম্পানার আবারও গোল। ম্যাচ ফিরে সমতায়। অতিরিক্ত সময়ের ৯৩ মিনিটে বেঞ্জামিন ক্রেমাশির পাস থেকে বক্সের ভেতর থেকে নেয়া শটে গোল করে মায়ামিকে ৩–২ গোলে এগিয়ে দেন জোসেফ মার্টিনেজ। কিন্তু নাটকীয় এই ম্যাচে শেষ অঙ্কের চিত্রনাট্য তখনও শেষ হয়নি।

অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধের ১১৪ মিনিটে বক্সের ভেতর থেকে বল ‘ক্লিয়ার’ করতে পারেননি মায়ামির ডিফেন্ডার। আর তাতেই ডান পায়ের বাঁকানো শটে গোল করে ম্যাচের স্কোর ৩–৩ করেন সিনসিনাটির জাপানি অ্যাটাকিং মিডফিল্ডার ইয়ুয়া কুবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews