1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

এবার চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ভারত

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৭৩ Time View

সম্প্রতি পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। এর জেরে দেশের বাজারে হু-হু করে বাড়ছে পেঁয়াজের দাম। এবার চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে প্রতিবেশী দেশটি। আগামী অক্টোবর থেকে শুরু হওয়া নতুন মৌসুম থেকে চিনি মিলগুলোকে রফতানি বন্ধের নির্দেশ দেওয়া হবে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

গত ৭ বছরের মধ্যে এবারই প্রথমবার এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। ভারত সরকারের বেশ কযেকটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সরকারের তিনটি সূত্র জানিয়েছে- সাত বছরের মধ্যে এই প্রথম চিনির রফতানি বন্ধ করে দিতে যাচ্ছে ভারত। কেননা, অপর্যাপ্ত বৃষ্টির কারণে এবার আখের ফলন কম হয়েছে। বিশ্ববাজারে ভারতের অনুপস্থিতি নিউইয়র্ক এবং লন্ডনে বেঞ্চমার্কের দাম বাড়াতে পারে, যা ইতিমধ্যে কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ দামে লেনদেন করছে। ভারতের এই ঘোষণা বিশ্বব্যাপী খাদ্য বাজারে আরও মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি করছে।

একটি সরকারি সূত্র জানিয়েছে, ‘প্রাথমিকভাবে আমাদের মনোযোগের বিষয় হচ্ছে- স্থানীয় চিনির চাহিদা পূরণ করা এবং উদ্বৃত্ত আখ থেকে ইথানল তৈরি করা। আসন্ন মৌসুমে রফতানি কোটার জন্য জন্য আমাদের কাছে পর্যাপ্ত চিনি থাকবে না।’

গত মৌসুমে রেকর্ড এক কোটি ১১ লাখ টন চিনি রফতানি করেছিল ভারত। সেখানে চলতি মৌসুমের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মিলগুলোকে মাত্র ৬১ লাখ টন চিনি রফতানির অনুমতি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews