1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মাত্র ৩৬ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় রেসলার ব্রে ওয়াট - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

মাত্র ৩৬ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় রেসলার ব্রে ওয়াট

  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৬৯ Time View
মাত্র ৩৬ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় রেসলার ব্রে ওয়াট। আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোরে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় ব্রে ওয়াটের মৃত্যুর সংবাদটি জানান ডব্লিউডব্লিউই’র চিফ কন্টেন্ট অফিসার ও হেড অব ক্রিয়েটিভ পল মাইকেল লেভেস্ক।
জানা গেছে, গত কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ব্রে ওয়াট। শারীরিক অসুস্থতার জন্য গত কয়েক মাস ধরে তিনি রেসলিং থেকেও দূরে ছিলেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই রেসলারের। যদিও বিষয়টি নিশ্চিত করা যায়নি।
ব্রে ওয়াটের আসল নাম উইন্ডহাম রোটুন্ডা। তার বংশে তৃতীয় প্রজন্মের রেসলার ছিলেন তিনি। তার বাবা মাইক রোটুন্ডা ও নানা রবার্ট উইন্ডহাম (ব্ল্যাকজ্যাক মুলিগান) দু’জনই ডব্লিউডব্লিউই’র সাবেক রেসলার ছিলেন।
ব্রে ওয়াটের মৃত্যুতে শোক জানিয়েছেন রেসলিং দুনিয়ার আরেক চেনা ব্যক্তিত্ব ডোয়াইন জনসন। তিনি লিখেছেন, ‘ব্রে ওয়াটের মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছি। রোটুন্ডা পরিবারের সবার প্রতি সমবেদনা ও ভালবাসা রইল।’
সূত্র : ইএসপিএন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews