1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

ইউক্রেনের মাঝ আকাশে দুটি এল-৩৯ প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে তিন ইউক্রেনীয় পাইলটের মৃত্যু

  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৬৭ Time View

মধ্য ইউক্রেনের মাঝ আকাশে দুটি এল-৩৯ প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে তিন ইউক্রেনীয় পাইলটের মৃত্যু হয়েছে। দেশটির বিমানবাহিনী শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

তিনজন পাইলটের ক্ষতি ইউক্রেনের জন্য একটি ধাক্কা। দেশটি পশ্চিমাদের থেকে পেতে যাওয়া এফ-১৬ যুদ্ধবিমানগুলোতে দ্রুত বিমান ক্রুদের প্রশিক্ষণের জন্য একটি বিশাল প্রচেষ্টা শুরু করতে চলেছে। কিয়েভকে ৬১টি এফ-১৬ পাওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমে অবস্থিত জাইটোমির অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে।

দেশটির বিমানবাহিনীর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত পাইলটদের একজন কলসাইন ‘জুস’ ব্যবহার করে আন্তর্জাতিক গণমাধ্যমকে অসংখ্য সাক্ষাৎকার দেয়ার পর সুপরিচিত হয়ে উঠেছিলেন।

বিমানবাহিনী টেলিগ্রামে লিখেছে, আমরা হতাহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা প্রকাশ করছি। এটি আমাদের সবার জন্য একটি বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি।

দুর্ঘটনার পরিস্থিতির তদন্ত করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews