1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
এমএলএস অভিষেকেও মেসির দুর্দান্ত গোল - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

এমএলএস অভিষেকেও মেসির দুর্দান্ত গোল

  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৮০ Time View

শনিবার রাতে মেজর লিগ সকারের নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে ইন্টার মিয়ামি।

ম্যাচের ৬০ মিনিটে বদলি হিসেবে নেমে লিওনেল মেসি দুর্দান্ত এক গোল উপহার দেন। এমএলএসের তলানিতে থাকা মিয়ামির জয়ে অবদান রেখেই মাঠ ছাড়েন সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

টানা ৮ ম্যাচ খেলা লিওনেল মেসির একটু বিশ্রাম দরকার। কোচ জেরার্ডো মার্টিনো সেই বিশ্রামটা দিতে চেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। কিন্তু দর্শক আগ্রহ উপেক্ষা করে মেসিকে একেবারে বসিয়ে রাখা সম্ভব নয়। তাই অবশেষে তাকে ম্যাচে নামাতেই হলো।

ডেভিড গোমেজের গোলে এগিয়ে যাওয়ার পর বদলি হিসেবে নেমে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এ নিয়ে মিয়ামি জার্সিতে ৯ ম্যাচে ১১ গোল করলেন তিনি।

এ জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে এক ধাপ ওপরে উঠে এলো ইন্টার মিয়ামি। ২৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট এখন ২১।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews