1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার একটি বিমানবন্দরে ড্রোন হামলায় চারটি রুশ সামরিক বাহিনীর ওয়ার্কহর্স ক্ষতিগ্রস্ত হয়েছে

  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৫৯ Time View

রাশিয়ার একটি বিমানবন্দরে ড্রোন হামলায় চারটি রুশ সামরিক বাহিনীর ওয়ার্কহর্স (বড় পরিবহন বিমান) ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সীমান্তের কাছে অবস্থিত ওই বিমানবন্দরে বড় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পাশাপাশি গোলাগুলির খবরও পাওয়া গেছে।

বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার পসকভের এই বিমানবন্দরটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) দূরে অবস্থিত।

বুধবার ভোরে রাশিয়ার রাষ্ট্র-চালিত বার্তাসংস্থা তাস জানায়, লাটভিয়া এবং এস্তোনিয়ার সীমান্তের কাছে অবস্থিত রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর পসকভের একটি বিমানবন্দরে ড্রোন হামলায় রাশিয়ান পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তা এবং রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে। এছাড়া ড্রোন হামলার পাশাপাশি সেখানে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড এবং গোলাগুলির খবরও পাওয়া গেছে।

জরুরি পরিষেবার উদ্ধৃতি দিয়ে আরও তাস জানায়, ড্রোন হামলার ঘটনায় আইএল-৭৬ মডেলের রাশিয়ার চারটি ভারী পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিবহন বিমানগুলো দীর্ঘদিন ধরে রাশিয়ান সামরিক বাহিনীর ওয়ার্কহর্স ছিল।

হামলার পর হওয়া বিস্ফোরণ এবং সাইরেনের শব্দসহ বড় অগ্নিকাণ্ডের ভিডিও পোস্ট করেছেন আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ। পরে তিনি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় পসকভের বিমানবন্দরে ড্রোন হামলা প্রতিহত করছে।’

হামলার ঘটনাস্থলে থাকা ভেদেরনিকভ বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি’। হামলায় বিমানবন্দরের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে বলেও জানান তিনি।

টেলিগ্রাম চ্যানেলের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইইউ সদস্য দেশ লাটভিয়া এবং এস্তোনিয়ার কাছাকাছি অবস্থিত রাশিয়ান এই শহরের চারপাশে অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেম কাজ করছে। এই পরিস্থিতিতে পসকভ অঞ্চলে ফ্লাইট চলাচল সীমিত করা হয়েছে এবং মস্কোর ভনুকোভো বিমানবন্দরের চারপাশের আকাশপথও বুধবার ভোরের দিকে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় বলে রাশিয়ান বিমান চলাচল কর্মকর্তাদের বরাত দিয়ে তাস রিপোর্ট করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews