1. admin@thedailypadma.com : admin :
সারাদেশের সব জেলা ও মহানগরে মুখে কালো কাপড় বেঁধে কালো ব্যানারসহ মিছিল করবে বিএনপি - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম

সারাদেশের সব জেলা ও মহানগরে মুখে কালো কাপড় বেঁধে কালো ব্যানারসহ মিছিল করবে বিএনপি

  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৬৮ Time View

সারাদেশের সব জেলা ও মহানগরে মুখে কালো কাপড় বেঁধে কালো ব্যানারসহ মিছিল করবে বিএনপি। বুধবার গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে এই কর্মসূচি পালন করবে দলটি।

এর আগে মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী অভিযোগ করেন, ইতোমধ্যে ৬০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- জনপ্রতিনিধি, তরুণ, যুবক, ছাত্র, সাংবাদিক ও অধিকার গ্রুপের লোকজন। গুম হওয়া ব্যক্তিদের মধ্যে ১০০ জনের মতো মানুষের লাশ উদ্ধার হয়েছে এবং দীর্ঘদিন পর অনেককে গ্রেপ্তার দেখানো হয়। তাদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন পর ফেরত এসেছে। এখনো অসংখ্য গুম হওয়া ব্যক্তির সন্ধান মেলেনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ক্ষমতাসীন হওয়ার পর থেকে গুমের সংস্কৃতি চালু করেছেন। এক্ষেত্রে তিনি আর কতদূর অগ্রসর হবেন, তা নিয়ে গোটা জাতি শঙ্কিত।

রিজভী বলেন, ২৮ জুলাই থেকে এখন পর্যন্ত সারাদেশে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ৩২৭টি, যেখানে আসামি ১৩ হাজার ৪৩০ জন। ১ হাজার ৬২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews