1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
এবার সত্যিই ক্যান্সারের কাছে হার মানলেন জিম্বাবুয়ের কিংবদন্তি অলরাউন্ডার হিথ স্ট্রিক - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

এবার সত্যিই ক্যান্সারের কাছে হার মানলেন জিম্বাবুয়ের কিংবদন্তি অলরাউন্ডার হিথ স্ট্রিক

  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৯ Time View

গুজব নয় এবার সত্যিই ক্যান্সারের কাছে হার মানলেন জিম্বাবুয়ের কিংবদন্তি অলরাউন্ডার ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক।

কিছুদিন আগে একটি গুজব ছড়িয়েছিল যে স্ট্রিক মারা গেছেন। কিন্তু সেবার স্ট্রিক নিজেই জানান, তিনি বেঁচে আছেন। তবে চিকিৎসাধীন ছিলেন। কিছুদিন না যেতেই এবার সত্যিই না ফেরার দেশে চলে গেলেন ৪৯ বছর বয়সি স্ট্রিক। তার স্ত্রী নাদিনে স্ট্রিক নিজেই এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

জানা গেছে, চলতি বছরের মে মাসে ক্যানসার ধরা পড়ে জিম্বাবুয়ের সাবেক এই তারকা ক্রিকেটারের। এর পরই উন্নত চিকিৎসার জন্য দক্ষিণ আফ্রিকা নিয়ে যাওয়া হয় স্ট্রিককে। সেখানে চিকিৎসকরা জানিয়েছিলেন, সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তিনি।

প্রসঙ্গত, জিম্বাবুয়ের জার্সিতে ১৮৯ ওয়ানডে ও ৬৫ টেস্ট খেলেছেন হিথ স্ট্রিক। ৬৫ টেস্টে ২১৬ উইকেটের পাশাপাশি ১৯৯০ রান করেছেন তিনি। আর ওয়ানডে ফরম্যাটে দুই হাজার ৯৪৩ রানের পাশাপাশি শিকার করেছেন ২৩৯ উইকেট। ২০০৫ সালে জিম্বাবুয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলেন তিনি।
ক্রিকেট খেলা থেকে অবসর শেষে কোচিং পেশায় জড়িত হন স্ট্রিক। ২০১৪ সালের মে মাসে টাইগারদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন। ২০১৬ সাল পর্যন্ত মোস্তাফিজ-রুবেলদের বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। টাইগারদের দায়িত্ব ছেড়ে পরবর্তী সময়ে ব্যাঙ্গালুরের জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হন তিনি। ২০২১ সালে দুর্নীতির অভিযোগে আইসিসি তাকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করে। তবে ৪৯ বছর বয়সি এ ক্রিকেটার সবসময় এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews