1. admin@thedailypadma.com : admin :
ড. ইউনূসের মামলায় লড়বেন না আইনজীবী খুরশীদ আলম - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

ড. ইউনূসের মামলায় লড়বেন না আইনজীবী খুরশীদ আলম

  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৬ Time View
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. ইউনূসের বিপক্ষে করা মামলায় আইনি লড়াই করবেন না বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।
সোমবার (৪ সেপ্টেম্বর)  এ তথ্য নিশ্চিত করেন তিনি। এরই মধ্যে অবশ্য নতুন আইনজীবী নিয়োগ দিয়েছে কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তর।
খুরশীদ আলম খান বলেন, এ মামলায় আমি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে মামলায় সংযুক্ত আছি। কিন্তু আমি শুনেছি, এ মামলায় আরেকজন আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। আমি যখন কোনো মামলা লড়ি, সেটা আমার মতো করেই প্রস্তুতি নিই। কিন্তু আরেকজন হলে আমি আমার মতো করে করতে পারি না।
এ মামলায় আপনি থাকবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি থাকব না।’
এদিকে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলীকে ড. মুহাম্মদ ইউনূসের মামলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শকের পক্ষে সরকার নিয়োগ দেয়।
এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ হায়দার আলী বলেন, গত সপ্তাহে আমাকে নিয়োগ দেয়া হয়েছে। আশা করছি ভালোভাবেই মামলায় অংশ নিতে পারব।’
ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলাটি শ্রম আদালতে বিচারাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews