1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গোলাগুলিতে হতাহত ৫

  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৬ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাবামার একটি নাইটক্লাবে গোলাগুলিতে অন্তত দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। গুলি চালানোর পর হামলারকারী অবিলম্বে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সোমবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে গোলাগুলির জেরে হতাহতের এই ঘটনা ঘটে।

এতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আলাবামার একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলির ঘটনার কিছুক্ষণ পর হাসপাতালের জরুরি বিভাগে আসা একটি গাড়িতে গুলি চালানো হয়। নাইটক্লাবের গোলাগুলিতে আহত ব্যক্তিদের লক্ষ্য করে ওই হামলা হয় বলে মনে করা হচ্ছে।

সিএনএন অনুমোদিত সংবাদমাধ্যম ডব্লিউভিটিএম অনুসারে, স্থানীয় সময় সোমবার মধ্যরাতে আলাবামার বার্মিংহামের হাসপাতালের মুখপাত্রের মতে, সোমবার গভীর রাত সোয়া দুইটার দিকে আগের এক গোলাগুলির ঘটনায় আহতদের বহনকারী গাড়ি জরুরি বিভাগে পৌঁছালে ফের গোলাগুলির ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews