1. admin@thedailypadma.com : admin :
ডেঙ্গুতে আরও ২০ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২৬৮৯ - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

ডেঙ্গুতে আরও ২০ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২৬৮৯

  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯২ Time View

ডেঙ্গুতে আরও ২০ জনের প্রাণহানি। ২৪ ঘন্টায় নতুন হাসপাতালে ভর্তি ২৬৮৯ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে রাজধানী ঢাকার রয়েছেন ১১ জন, বাকি ৯ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯১ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৮৯ জন। এরমধ্যে ঢাকায় ৮৯৯ জন এবং ঢাকার বাইরের রয়েছেন ১ হাজার ৭৯০ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৭১১ জনে।

এদিকে বর্তমানে ৯ হাজার ৭১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ হাজার ১৫১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৫ হাজার ৫৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩০ হাজার ৩০৯ জন।

২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews