1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা চার দিনের সফরে ঢাকায় এসেছেন

  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৮ Time View

জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজা চার দিনের সফরে ঢাকায় এসেছেন।

শ‌নিবার (৯ সেপ্টেম্বর) তার ঢাকায় আসার তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিস।

৯ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে তিনি ভাসানচর এবং কক্সবাজারে যাবেন। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন এবং জাতিসংঘ-সমর্থিত হস্তক্ষেপের প্রভাব নিজে পর্যবেক্ষণ করবেন।

কান্নি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকগুলো ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি এই অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews