1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের প্রভাবশালী একাধিক গণমাধ্যমেও শেখ হাসিনার সাথে বাইডেনের সেলফি

  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৬ Time View

ভারতের নয়াদিল্লিতে বিশ্বনেতাদের অংশগ্রহণে চলছে জি-২০’র শীর্ষ সম্মেলন । শনিবার সকাল সাড়ে ১০টায় দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে সম্মেলনটি শুরু হয়।

সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ হয়েছে। এ সময় শেখ হাসিনা ও তার মেয়ের সঙ্গে সেলফি তোলেন জো বাইডেন। ছবি তোলার সময় তিন জনকে হাস্যজ্জ্বল দেখা গেছে। বিশ্বের প্রভাবশালী একাধিক গণমাধ্যমেও শেখ হাসিনার সাথে বাইডেনের সেলফি তোলার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে।

শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ হোসেনের সাথে বাইডেনের সেলফি তোলা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ‘বাইডেন যখন সেলফি তোলেন’ শিরোনামে প্রতিবেদনে বিবিসি বলছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সায়মা ওয়াজেদ জি-২০ সম্মেলনে সেলফি তোলার জন্য একটি মুহূর্ত শেয়ার করছেন।

বাইডেনের সাথে জি-২০ অনুষ্ঠানস্থলে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন। তিনি লিখেছেন, ‘নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চমৎকার গল্প হয়েছে। সম্প্রসারিত জনস্বাস্থ্যের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্যসেবা এবং শিক্ষাব্যবস্থায় স্কুল সাইকোলজিস্টদের ভূমিকার গুরুত্ব নিয়ে আমি তার সঙ্গে কথা বলেছি।’

বিবিসির জি-২০ সম্মেলনের লাইভ কাভারেজে এই সেলফি পোস্ট করে লেখা হয়েছে, এমনকি বিশ্ব নেতারাও একটি ভালো সেলফি এড়াতে পারেন না, আমরা ধারণা করি!

ভারতের বার্তা সংস্থা এএনআই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তোলা সেলফি পোস্ট করেছে।

এর ক্যাপশনে লেখা হয়েছে, ভারতে জি-২০। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে জি-২০ সম্মেলনের ভেন্যুতে সেলফি তোলার দারুণ এক মুহূর্ত ভাগাভাগি করে নিচ্ছেন।

সম্মেলনে বাইডেন ছাড়াও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাসহ অন্যান্য বিশ্বনেতারা অংশ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews